
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের রাজতন্ত্র বিরোধী গোষ্ঠী ‘রিপাবলিক’ প্রধান গ্রাহাম স্মিথকে আটক করা হয়েছে। শনিবার (৬ মে) দেশটির রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানের দিন ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভের সময় তাকে আটক করা হয়।একটি ফুটেজে দেখা গেছে, রিপাবলিকের প্রধান গ্রাহাম স্মিথ ‘নট মাই কিং’ লেখা টি-শার্ট পরে তার কর্মীদের নিয়ে বিক্ষোভ করছেন।
রিপাবলিক বলেছে, প্ল্যাকার্ডসহ ওই স্থানে বিক্ষোভ প্রদর্শনের সময় স্মিথসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। রিপাবলিকের টুইটারে অফিসারদের বিস্তারিতসহ ছবি পোস্ট করা হয়েছে। আটক হওয়া বিক্ষোভকারীরা বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের মুখে কেন এ আটক? পুলিশ তাদের আটকের বিষয়ে যুক্তিসঙ্গত কোনো কারণ দেখাতে পারেনি। তাদের সঙ্গে রিপাবলিক প্রধানকেও আটক করা হয়েছে।