
আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক দফা যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ার পর এবার সুদানে সহিংসতা বন্ধে মধ্যস্থতায় নেমেছে সৌদি আরব। শনিবার (৬ মে) জেদ্দায় সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী মুখোমুখি আলোচনায় বসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সুদানে সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে সংঘর্ষে রাজধানী খার্তুমের আকাশে ধোাঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। সুদানে সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে সংঘর্ষে রাজধানী খার্তুমের আকাশে ধোাঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে।যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে দুই পক্ষের এই ‘দরকষাকষি পূর্ব আলোচনাকে’ স্বাগত জানিয়েছে।
এতে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে মানবিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়। গত মাসের মাঝামাঝি দুই পক্ষ সংঘাতে জড়িয়ে যাওয়ার পর একাধিক যুদ্ধবিরতি হলেও সেগুলো টেকেনি।আলোচনায় আরএসএফের উপস্থিতির কথা নিশ্চিত করে বাহিনীটির নেতা মোহাম্মদ হামদান দাগালো বলেন, বেসামরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার যে লক্ষ্য ঠিক হয়েছে, আলোচনায় তা অর্জন করা যাবে বলে তিনি প্রত্যাশা করছেন।
সূত্রঃ রয়টার্স