News71.com
 International
 07 May 23, 06:14 PM
 116           
 0
 07 May 23, 06:14 PM

সিডনিতে লেবার পার্টির জয় ও ঈদ পুনর্মিলনী উদযাপন ।।

সিডনিতে লেবার পার্টির জয় ও ঈদ পুনর্মিলনী উদযাপন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনিতে নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির জয় ও ঈদ পুনর্মিলনী উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (৫ মে) সিডনির একটি পাঁচতারকা হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ উদযাপন করা হয়।ফেডারেল ও স্টেটে বিপুল ভোটে নির্বাচিত অস্ট্রেলিয়ার লেবার পার্টির এ নির্বাচনে বহুজাতিক সমাজের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের অনেক অবদান রয়েছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকায়। ঈদ ও নির্বাচন জয় উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো প্রবাসীরা আয়োজন করে জয়োৎসবের।

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী।এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, মাল্টিকালচারাল মিনিস্টারের প্রতিনিধি ডেপুটি মেয়র বিল সারাভিনো, ওয়ারেন কিরবি এমপি, নাথান হেগার্টি এমপি, কারিশমা কালিয়ান্ডা এমপি, কাউন্সিলর কার্ল সালেহ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, হারিস ভেলজি, আয়শা আমজাদ, সিনেট প্রতিদ্বন্দ্বী রিজয়ান চৌধুরী, কাউন্সিলর ডারসি লাউন্ডসহ লেবার পার্টির উচ্চ পর্যারের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেপুটি প্রিমিয়ার প্রু কার শুভেচ্ছা বাণী পাঠান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন