
আন্তর্জাতিক ডেস্কঃ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (৭ মে ) এই ঘোষণা দেন তিনি। এডুয়ার্ড বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য তিনি প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন।এর আগে স্লোভাকিয়ার মন্ত্রীরা পদত্যাগ করায় এডুয়ার্ডের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা দুর্বল হয়ে পড়ে। আগামী সেপ্টেম্বরে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার আগে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন এডুয়ার্ড।দেশটির সংবিধান অনুযায়ী, নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা কেবল প্রেসিডেন্টের রয়েছে।
সেপ্টেম্বরের আগাম নির্বাচনের আগে পর্যন্ত মধ্য-ইউরোপীয় দেশটির নেতৃত্ব দেয়ার জন্য একটি টেকনোক্র্যাট প্রশাসনের পথ তৈরির দাবি তুলেছেন বিরোধীরা। এ নিয়ে বিরোধীদের প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্টকে আমার কর্তৃত্ব অপসারণ এবং স্থিতিশীল ও শান্তিপূর্ণভাবে স্লোভাকিয়াকে গণখবর রয়টার্সের।তান্ত্রিক সংসদীয় নির্বাচনে নেতৃত্ব দেয়ার চেষ্টা করার জন্য একটি টেকনোক্র্যাট সরকার গঠনের আহ্বান জানিয়েছি।’
সূত্রঃ রয়টার্স