
আন্তর্জাতিক ডেস্কঃ পেরুতে একটি সোনার খনিতে আগুন লেগে ২৭ শ্রমিক নিহত হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। শনিবার (৬ মে) দেশটির আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ সোনার খনিতে এ আগুন লাগে।কর্মকর্তারা জানিয়েছেন, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে সেখানে আর কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের ছবি ও ভিডিওতে দেখা যায়, পাহাড়ের পাশ থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। খনিটি পুনরায় ব্যবহার উপযোগী করতে ৩০ জনের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে রওনা হয়েছে। এর আগেই সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।
সূত্রঃ বিবিসি