News71.com
 International
 08 May 23, 06:20 PM
 136           
 0
 08 May 23, 06:20 PM

ডিআর কঙ্গোয় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৭ ।।

ডিআর কঙ্গোয় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৭ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে বন্যায় ২৮৭ জন প্রাণ হারিয়েছেন। দেশটির দক্ষিণ কিভু প্রদেশের সরকার মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।কিভু প্রদেশের সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্যানুসারে, অঞ্চলটিতে বন্যায় ২৮৭ জন মৃত্যুর পাশাপাশি ২০৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৬৭ জন। 

 

ডিআর কঙ্গো সরকারের মুখপাত্র প্যাট্রিক মায়ুয়ু জানিয়েছেন, প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি সোমবার (৮ মে) একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এছাড়া মন্ত্রীদের একটি দল মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়ের জন্য ওই অঞ্চলে ভ্রমণের জন্য যাচ্ছেন।  বৃহস্পতিবার (৪ মে) দক্ষিণ কিভু প্রদেশের কালেহে অঞ্চলে বৃষ্টিপাতের ফলে নদীগুলি উপচে পড়ে। এতে বুশুশু ও ন্যামুকুবি গ্রামগুলো প্লাবিত হয়। বন্যার পানিতে বহু বাড়ি ও ক্ষেতের ফসল ভেসে গেছে। প্রবল বন্যার মধ্যেই ওই এলাকায় পাহাড় ধসেরও ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কিভু অঞ্চলের এই বন্যা চলতি মাসের শেষ নাগাদ চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন