News71.com
 International
 08 May 23, 06:21 PM
 127           
 0
 08 May 23, 06:21 PM

রাশিয়ার জ্বালানি তেলে আগ্রহ চীনের, ভারতের আমদানিতে ভাটা ।।

রাশিয়ার জ্বালানি তেলে আগ্রহ চীনের, ভারতের আমদানিতে ভাটা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়ার উরাল তেলের প্রতি ভারত ও চীনের আগ্রহ সবচেয়ে বেশি। কাজেই এই তেল নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত দুই দেশ। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই উরাল তেল নিয়ে চীনের আগ্রহ থাকার কারণে মস্কো থেকে ভারতের জ্বালানি আমদানিতে কিছুটা ভাটা পড়তে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা তেল পরিশোধনকারীরা রাশিয়ার উরাল গ্রেডের অপরিশোধিত তেলের আমদানি বাড়াচ্ছে। যার কারণে এই তেল নিয়ে ভারত ও চীনের মধ্যে বিদ্যমান প্রতিযোগিতা আরও বেড়েছে।

 

এনার্জি কার্গো ট্র্যাকার ভর্টেক্সার তথ্য বলছে, এপ্রিলে দৈনিক রেকর্ড ১ দশমিক ৬৮ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত, যা ভারতের গত মাসের মোট তেল আমদানির ৩৪ দশমিক ৪ শতাংশ। এপ্রিলে দেশটি দৈনিক ৪ দশমিক ৬১ মিলিয়ন ব্যারেল তেল কিনেছে। এককালে ভারত তাদের জ্বালানি তেল আমদানির সিংহভাগই ইরাক ও সৌদি আরব থেকে আনত। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর সে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। রাশিয়ার কাছ থেকে ছাড় করা দামে অপরিশোধিত তেল কেনা সুযোগ লুফে নিয়ে তা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে ভারত। মাত্র এক বছরেরই ইরাক-সৌদিকে ছাড়িয়ে ভারতের জ্বালানি তেলের বড় উৎস হয়ে ওঠে রাশিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন