
আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সশস্ত্রবাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইসরাইলি সশস্ত্রবাহিনীর দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ইসলামিক জিহাদ মুভমেন্টের সদস্যদের লক্ষ্য করে চালানো অভিযানে ওই ১০ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ সময় ইসরাইলি হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। তবে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি। সোমবার (৮ মে) স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে গাজার বিভিন্ন অঞ্চল থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার প্রত্যক্ষদর্শী ও গাজায় কর্মরত আল জাজিরার সাংবাদিক ইয়ুমনা আল সায়েদ বলেছেন, ‘নিহত ব্যক্তিদের নাম-পরিচয় বা কতজন আহত হয়েছেন তা স্পষ্ট নয়। আমরা কেবল নিশ্চিত হতে পেরেছি যে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বিমান হামলায় ১০ জন, অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে ঘোষণা করা হয়েছে।