News71.com
 International
 10 May 23, 10:10 AM
 152           
 0
 10 May 23, 10:10 AM

তুরস্কে রোমানিয়া অভিমুখী প্রায় ৬০০ অভিবাসী আটক ।।

তুরস্কে রোমানিয়া অভিমুখী প্রায় ৬০০ অভিবাসী আটক  ।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের ইস্তাম্বুলে এক যৌথ অভিযানে ৫৮৩ জন অনিয়মিত অভিবাসী ও মানবপাচার চক্রের ১১ সদস্যকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিবাসীরা পাচার চক্রের সহায়তায় তুরস্ক দিয়ে কৃষ্ণসাগর হয়ে রোমানিয়ায় পৌঁছানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে। একটি বেআইনি প্রতিষ্ঠান সমুদ্রপথে অভিবাসীদের পাচার করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের পর তুর্কি পুলিশের জেন্ডারমেরি শাখা, জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) এবং কোস্ট গার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

 

 

পুলিশের বরাতে তুর্কি গণমাধ্যম হুরিয়াত ডেইলি নিউজ জানিয়েছে, দীর্ঘ ১০ মাসের প্রযুক্তিগত এবং গোয়েন্দা নজরদারির পর এ বিশেষ অভিযান পরিচালনা সম্ভব হয়েছে। অভিযানের অংশ হিসেবে শুরুতে তুরস্কের অর্নভুতকয় উপকূল থেকে নৌকায় যাত্রা করা বেশ কিছু অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন