News71.com
 International
 12 May 23, 11:05 AM
 186           
 0
 12 May 23, 11:05 AM

এবার পাঞ্জাবের স্বর্ণমন্দিরের পাশে বিস্ফোরণ ।।

এবার পাঞ্জাবের স্বর্ণমন্দিরের পাশে বিস্ফোরণ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাঞ্জাবের স্বর্ণমন্দিরের কাছে বুধবার (১০ মে) মধ্যরাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গেল ছয়দিনের ব্যবধানে তৃতীয় বিস্ফোরণের ঘটনা এটি। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচ জনকে। খালিস্তানপন্থিরা এ বিস্ফোরণ ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী।পাঞ্জার পুলিশের বরাতে এনডিটিভি জানায়, পাঞ্জাবে অবস্থিত শিখ ধর্মালম্বীদের পবিত্রতম উপাসনালয় অমৃতসরের স্বর্ণমন্দিররে স্থানীয় সময় বুধবার মধ্যরাতে মন্দিরের এক কিলোমিটারের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে একজন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামতও সংগ্রহ করেছে তারা। 

 

এ নিয়ে গেল ছয় দিনে পরপর তিনটি বিস্ফোরণে ঘটনা ঘটেছে অমৃতসর শহরে। এসব বিস্ফোরণের মাত্রা কম হলেও পরপর এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে। সেকারণে, এসব বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পাঞ্জাব পুলিশ। ধারণা করা হচ্ছে, শিখ ধর্মালম্বীদের পবিত্র উপাসনালয় ঘিরে বারবার বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ততা থাকতে পারে পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থিরা। এর আগে গেল সপ্তাহে নানা নাটকীয়তার পর গ্রেফতার হন খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিং। এতে পাঞ্জাবজুড়ে ব্যাপব ভাঙচুর ও বিক্ষোভ করেন তার সমর্থকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন