News71.com
 International
 12 May 23, 05:40 PM
 129           
 0
 12 May 23, 05:40 PM

প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম ।।

প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন মরিয়ম ।।

আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্টের রায়ের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির ক্ষমতাসীন জোটভুক্ত দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে ইমরানের দল পিটিআইতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। খবর জি নিউজের। বৃহস্পতিবার (১১ মে) স্থানীয় সময় বিকেলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে এবং অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। 

 

একই সঙ্গে তাকে শুক্রবার  (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ এ রায় দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন