
আন্তর্জাতিক ডেস্কঃ টুইটারের নতুন প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তার নাম ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। শুক্রবার (১২ মে) ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। খবর বিবিসির। এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘টুইটারের নতুন শীর্ষ নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে আমি খুবই আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। এখন থেকে লিন্ডা টুইটারের যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম তদারক করবেন, আর আমি মনযোগ দেব (টুইটারের) প্রোডাক্ট ডিজাইন এবং নতুন প্রযুক্তির ওপর।’
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১২ মে) রাত ৯টা ৪৯ মিনিটে এ টুইট করেন মাস্ক। তার আগে স্থানীয় সময় দুপুর ১ টা ৪৮ মিনিটে এক টুইটবার্তায় তিনি জানান, টুইটারে নতুন শীর্ষ নির্বাহী নিয়োগ দেয়া হচ্ছে। আগামী ৬ সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।