News71.com
 International
 13 May 23, 10:26 AM
 158           
 0
 13 May 23, 10:26 AM

রাশিয়াকে অস্ত্র দিচ্ছে দক্ষিণ আফ্রিকা ।। দাবি যুক্তরাষ্ট্রের

রাশিয়াকে অস্ত্র দিচ্ছে দক্ষিণ আফ্রিকা ।। দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্কঃ  দক্ষিণ আফ্রিকা রাশিয়াকে অস্ত্র দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরে রাশিয়ার একটি জাহাজ সাউথ আফ্রিকার বন্দর থেকে অস্ত্র আনে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর ডয়েচে ভেলের। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রুবেন ব্রিগেটি  বৃহস্পতিবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে বলেন, গত ৬ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় নৌঘাঁটি সাইমন টাউনে রাশিয়ার পতাকা লাগানো একটি জাহাজ এসে দাঁড়ায়। 

 

অথচ জাহাজটির সেখানে দাঁড়ানোর কথা নয়। কারণ, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সাউথ আফ্রিকা ট্রাকে করে অস্ত্র নিয়ে গিয়ে ওই জাহাজে ভর্তি করে। এরপর জাহাজটি রাশিয়ার দিকে রওনা হয়। ওয়াশিংটনে সাউথ আফ্রিকার রাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। সাউথ আফ্রিকা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন