
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিন ও ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে ব্যর্থ হয়েছে মিশর। বৃহস্পতিবার (১১ মে ) ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ ইসরায়েল লক্ষ্য করে বহু সংখ্যক রকেট ছুড়েছে। তাতে একজন ইসরায়েলির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরায়েল যে বিমান হামলা করেছিল, তাতে তিনজন নারী, ছয় শিশু, ইসলামিক জিহাদের রকেট বাহিনীর প্রধান ও তার সহকারীসহ ৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৯০ জন।
গত তিন দিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে প্রবল সংঘর্ষ চলছে। মিশর মধ্যস্থতা করে এই সংঘর্ষে ইতি টানার চেষ্টা করেছিল। দুই পক্ষ যাতে সংঘর্ষ ও অস্ত্রবিরতিতে রাজি হয়, তার চেষ্টা করেছিল দেশটি। অতীতে তারা সফল হলেও এবার মিশর জানিয়েছে, তাদের চেষ্টা সফল হয়নি।
সূত্রঃ ডয়চে ভেলে