News71.com
 International
 13 May 23, 11:56 AM
 120           
 0
 13 May 23, 11:56 AM

মিয়ানমারে নিরাপদ আশ্রয়ে ছুটছেন হাজারো মানুষ ।।

মিয়ানমারে নিরাপদ আশ্রয়ে ছুটছেন হাজারো মানুষ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব থেকে বাঁচতে মিয়ানমারে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। গত মঙ্গলবার থেকেই মিয়ানমারের উপকূলীয় বিভিন্ন শহর ও গ্রাম থেকে অপেক্ষাকৃত উঁচু এলাকায় আশ্রয় নিতে আসছেন লোকজন। খবর ইরাবতী ‍নিউজের। পুরো মিয়ানমার জুড়ে এই অবস্থা পরিলক্ষিত হলেও পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইন এবং তার সংলগ্ন আয়রাবতী অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় নেওয়ার হার সবচেয়ে বেশি দেখা গেছে।

গোটা মিয়ানমারে বর্তমানে কত সংখ্যক মানুষ আশ্রয়কেন্দ্রে আছেন, তার ধারণা এখনও পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন