News71.com
 International
 13 May 23, 11:45 PM
 139           
 0
 13 May 23, 11:45 PM

সেনাপ্রধান সম্পর্কে ইমরানের অভিযোগ।। শেহবাজের নিন্দা

সেনাপ্রধান সম্পর্কে ইমরানের অভিযোগ।। শেহবাজের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে তোলা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগ নিয়ে তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। অভিযোগ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ‘নিচু মানসিকতার প্রমাণ’ করেছে বলে তিনি মন্তব্য করেছেন।

 

জিও নিউজ’র খবরে বলা হয়েছে, শুক্রবার (১২ মে) জারি করা এক বিবৃতিতে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত মঙ্গলবার (৯ মে) ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। পরে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পিটিআই সমর্থকরা। ঘটে সহিংসতা। শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণে তিনি জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন