
আন্তর্জাতিক ডেস্ক: ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে আলোচনার আগে ইতালীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় দেশটির নেতারা তাকে অব্যাহত সামরিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন। কারণ, এক বছরের বেশি সময় ধরে রাশিয়ার সামরিক আক্রমণ থেকে নিজেদের মুক্ত করতে চেষ্টা করছে ইউক্রেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার (১৩ মে) ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে আলোচনার কথা রয়েছে জেলেনস্কির। তার আগে তিনি রোমে যান। এ সময় দেশটির ক্ষমতাসীন নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন ইতালীয় প্রেসিডেন্ট সার্জিও মাতারেলাও। তিনি জেলেনস্কিকে বলেছেন, চলমান সংকট মোকাবিলায় ইতালি ইউক্রেনের পাশে আছে। আমরা সম্পূর্ণরূপে আপনার পাশে আছি।
খবরে বলা হয়, পোপ ফ্রান্সিস সম্প্রতি বলেছিলেন ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে ভ্যাটিকান পর্দার আড়ালে একটি উদ্যোগ শুরু করেছে। জেলেনস্কিনর ভ্যাটিকান সফর সে উদ্যোগের অংশ হতে পারে।
স্থানীয় সময় সকালে জেলেনস্কি ইতালির