News71.com
 International
 14 May 23, 10:54 AM
 137           
 0
 14 May 23, 10:54 AM

যুক্তরাষ্ট্রে ১৮-২০ বছর বয়সীরা বন্দুক কিনতে পারবে ।।

যুক্তরাষ্ট্রে ১৮-২০ বছর বয়সীরা বন্দুক কিনতে পারবে ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২০ বছর বয়সীরা বন্দুক কিনতে পারবেন। হামলার মহামারির মধ্যেই এমন রায় দিয়েছেন একটি মার্কিন আদালত। তবে এমন রায়ের তীব্র নিন্দা জানিয়েছে দেশটির বন্দুক সহিংসতা প্রতিরোধ সংস্থা। বন্দুক সহিংসতা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে। প্রতিদিনই কোথাও না কোথাও বন্দুক হামলায় হতাহতের ঘটনা ঘটছে দেশটিতে। এ অবস্থায় আগ্নেয়াস্ত্র নিষেধাজ্ঞার পক্ষেও জনমত আরও জোরালো হচ্ছে। তবে এই পরিস্থিতিতেই ১৮ থেকে ২০ বছর বয়সীদের বন্দুক কেনার অধিকার রয়েছে বলে রায় দিয়েছেন মার্কিন একটি আদালত।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, ২১ বছরের কম বয়সীদের কাছে বন্দুক বিক্রি নিষিদ্ধ। তবে এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যের জেলা আদালতের বিচারক বিচারক রবার্ট পেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন