
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে আজ রোববার (১৪ মে) প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। বিকেল ৫টায় শেষ হবে ভোটগ্রহণ। ২০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম সবচেয়ে কঠিন এক পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। নির্বাচনে এরদোয়ানসহ প্রেসিডেন্ট প্রার্থী মোট ৩ জন। বাকি দুজন হলেন কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান। দেশজুড়ে অসংখ্য ভোটকেন্দ্রে ভোট দেবেন প্রায় সাড়ে ৬ কোটি তুর্কি নাগরিক।
তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নেবেন তারা। নির্বাচনে মোট ২৪টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। পার্লামেন্টের ৬০০ আসনের বিপরীতে লড়াই করছেন ১৫১ স্বাধীন প্রার্থী।
খবরঃ বিবিসি