
আন্তর্জাতিক ডেস্কঃ ঘূর্ণিঝড় মোখার প্রভাবে প্রবল ঝড়ের আশঙ্কায় মিয়ানমারের উপকূলীয় রাখাইন রাজ্য থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার (১৩ মে) মিয়ানমারের সংবাদমাধ্য দ্য ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের উপকূলীয় রাখাইন রাজ্য থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। ঘূর্ণিঝড় মোখা পশ্চিমাঞ্চলীয় রাজ্যের দিকে অগ্রসর হওয়ায় বুধবার (১০ মে) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
মিয়ানমারের ডিপার্টমেন্ট অব মেটিওরোলোজি অ্যান্ড হাইড্রোলজি তাদের পূর্বাভাসে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার (১৪ মে) কিউকফিউ শহরতলীর উপকূলীয় এলাকায় পৌঁছাতে পারে। তখন বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ মাইল।