News71.com
 International
 15 May 23, 11:43 AM
 142           
 0
 15 May 23, 11:43 AM

৭৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল রোমানিয়া ।।

৭৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল রোমানিয়া ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের প্রথম চার মাসে ২৯৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। তাদের মধ্যে ৭৯ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে দেশটির অভিবাসন দফতর।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ২৭৩ জনকে রোমানিয়ার বিমানবন্দর থেকে বিমানযোগে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া ২৩ অভিবাসীকে ফ্রন্টেক্স পুলিশের তত্ত্বাবধানে নিজ দেশে পাঠানো হয়।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভিযান পরিচালনা করে রোমানিয়া পুলিশ ও অভিবাসন দফতর। ফেরত পাঠানো ব্যক্তিদের বেশির ভাগই অবৈধ উপায়ে রোমানিয়ার সীমান্ত অতিক্রম করে শেনজেন জোনে প্রবেশের চেষ্টা করে পুলিশের হাতে আটক হন। এ ছাড়া অনিয়মিত উপায়ে দেশটিতে অবস্থান ও কাজে নিয়োজিতদের বিরুদ্ধে পরিচালিত অভিযান থেকেও অনেককে আটক করা হয়।

 

সূত্রঃ আরব নিউজ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন