
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ বলছে, ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের আর বড় ধরনের কোনো হামলার সক্ষমতা অবশিষ্ট নেই। এখন তারা যা করবে তা হবে স্রেফ আত্মরক্ষামূলক। গোয়েন্দা বিভাগ আরও জানিয়েছে, তবে মস্কো ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের মুখপাত্র অ্যান্ড্রি ইউসভ সোমবার (১৫ মে) ইউক্রেনীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘রাশিয়া এখন আত্মরক্ষা করছে। পুরো রণক্ষেত্র বিবেচনায় নিলে বলা যায়, তাদের রসদ কমে গেছে এবং এ কারণে তারা বড় ধরনের কোনো আক্রমণ চালানোর সক্ষমতা হারিয়েছে।’