News71.com
 International
 16 May 23, 01:22 PM
 136           
 0
 16 May 23, 01:22 PM

আবারও প্রকাশ্যে ইমরান-সেনাবাহিনীর বিরোধ ।। সেনাপ্রধানের নতুন হুমকি

আবারও প্রকাশ্যে ইমরান-সেনাবাহিনীর বিরোধ ।। সেনাপ্রধানের নতুন হুমকি

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও প্রকাশ্যে এসেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং দেশটির সেনাবাহিনীর মধ্যকার বিরোধ। এবার দেশটির সেনাপ্রধান জেনারেল অসিম মুনির হুমকি দিয়েছেন, যারা কর্পস কমান্ডারদের বাসভবন এবং সেনা সদরদপ্তরে হামলা চালিয়েছিল তাদের সেনা আইনে বিচার করা হবে।

 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত ৯ মে গ্রেফতার করে দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। এ গ্রেপ্তারের সঙ্গে ‘সেনাবাহিনীর হাত আছে’ এমন সন্দেহে সেদিন ইমরান খানের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তর এবং লাহোরে এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডারের বাড়িতে ঢুকে পড়ে ভাঙচুর চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন