News71.com
 International
 16 May 23, 01:25 PM
 118           
 0
 16 May 23, 01:25 PM

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কলকাতা ।।

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কলকাতা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে কলকাতা। এতে রেসকোর্স ও ভিক্টোরিয়ার মাঝখানের রাস্তায় একের পর এক গাছ ভেঙে পড়েছে। সোমবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ৮৪ কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায় অঞ্চলটিতে।শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। 

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ৮৪ কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। সব মিলিয়ে ৩ মিনিট স্থায়ী হয় এই কালবৈশাখী। সন্ধ্যা ৬টা পর্যন্ত দমদম এলাকায় ৬২ কিমি বেগে ঝড় বইতে থাকে। এক মিনিট স্থায়ী হয়েছিল সেই ঝড়।

 

 সূত্রঃ এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন