News71.com
 International
 17 May 23, 06:40 PM
 124           
 0
 17 May 23, 06:40 PM

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা।। নিহত ৪

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা।। নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা ও দূতাবাসের দুই কর্মী রয়েছেন। 

 

বুধবার (১৭ মে) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাইজেরিয়ার আনামব্রা রাজ্যের আতানি শহরের কাছে মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীদের গাড়িবহর অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে দূতাবাসের দুই কর্মচারী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার সময় বন্দুকধারীরা একজন ড্রাইভার ও অন্য দুই পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে।

আনামব্রা প্রদেশের পুলিশ মুখপাত্র ইকেঙ্গা তোচুকউয়ের মতে, অপহৃতদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন