
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মৌলভি আবদুল কবিরকে আবারও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৭ মে) তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা।আল জাজিরার প্রতিবেদন মতে, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন তালেবান সরকারের ভারপ্রাপ্ত ছিলেন মৌলভি আবদুল কবির। ২০২০ সালে কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মোল্লাহ মোহাম্মদ হাসান আখুন্দের স্থলাভিষিক্ত হয়েছেন মৌলভি আবদুল কবির। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ অসুস্থতায় ভুগছেন। তাই মৌলভি আবদুল কবিরকে এই পদে সাময়িক নিয়োগ দেয়া হয়েছে। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ সুস্থ না হওয়া পর্যন্ত আবদুল কবিরই তালেবানের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।