News71.com
 International
 21 May 23, 12:42 PM
 141           
 0
 21 May 23, 12:42 PM

মেক্সিকোতে গোলাগুলি ।। নিহত ১০

মেক্সিকোতে গোলাগুলি ।। নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি কার রেসিং শোতে গোলাগুলিতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় শনিবার (২০ মে) মেক্সিকোর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।   রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২০ মে) মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার শোতে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পৌর সরকার। এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এ হামলার ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন