News71.com
 International
 26 May 23, 06:29 PM
 137           
 0
 26 May 23, 06:29 PM

সরকারকে ধন্যবাদ, দেশ ছাড়ার পরিকল্পনা নেই: ইমরান খান ।।

সরকারকে ধন্যবাদ, দেশ ছাড়ার পরিকল্পনা নেই: ইমরান খান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, তার দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

ইমরান খান শুক্রবার (২৬ মে) এক টুইটে বলেছেন, ‘আমার নাম এক্সিট কন্ট্রোল লিস্ট বা ইসিএল-এ (যেসব নাগরিক দেশ ত্যাগ করতে পারবেন না বলে সরকারি তালিকা দেয়া হয় তাকে ইসিএল বলে আখ্যা দেয়া হয়।) দেয়ায় আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দেশত্যাগের কোনো ইচ্ছা নাই। কারণ দেশের বাইরে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায় নাই। এমনকি দেশের বাইরে আমার একটা ব্যাংক অ্যাকাউন্টও নাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন