
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের খেলা শেষ বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ।পাকিস্তানভিত্তিক টিভি চ্যানেল জিও নিউজ জানিয়েছে, শুক্রবার (২৬ মে) পাঞ্জাব প্রদেশে এক সমাবেশে অংশ নিয়ে এ মন্তব্য করেন মরিয়ম।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে সহিংসতার পর এ পর্যন্ত ৭০ জনের বেশি নেতা ও আইনজীবী ইমরানের দল থেকে পদত্যাগ করেছেন।
এমন পরিস্থিতিতে ইমরানের সমালোচনা করে মরিয়ম বলেন, নেতা নিজেই শিয়াল হলে জনগণ কীভাবে তাকে সমর্থন করবে? আপনারাই এখন বুঝিয়ে দিচ্ছেন যে, ইমরানই ৯ মে ঘটনার মূল পরিকল্পনাকারী।