News71.com
 International
 28 May 23, 12:12 PM
 164           
 0
 28 May 23, 12:12 PM

জেলেনস্কি ক্ষমতায় থাকলে সমঝোতা সম্ভব নয় ।। মেদভেদেভ

জেলেনস্কি ক্ষমতায় থাকলে সমঝোতা সম্ভব নয় ।। মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে যতদিন পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষমতায় থাকবেন, ততদিন যুদ্ধ বন্ধে দেশটির সঙ্গে কোনো আলোচনা কিম্বা সমঝোতা সম্ভব নয়। এমনটাই জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমানে রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান দিমিত্রি মেদভেদেভ। খবর আল জাজিরার। ভিয়েতনাম সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে মেদভেদেভ বলেন, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু ইউক্রেনে যতদিন পশ্চিমা সমর্থিত ভলোদিমির জেলেনস্কির সরকার ক্ষমতায় থাকবে, ততদিন দেশটির সঙ্গে কোনো আলোচনা সম্ভব না। 

 

এদিকে রাশিয়ার ইউক্রেন ভূখণ্ড দখলের উদ্দেশ্য কখনোই সফল হবে না বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। আগামী জুলাইয়ে ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনের আগে এস্তোনিয়া, লিথুনিয়া ও লাটভিয়ার নেতাদের সঙ্গে যুক্ত হন জার্মান চ্যান্সেলর। যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন শলজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন