News71.com
 International
 28 May 23, 06:06 PM
 137           
 0
 28 May 23, 06:06 PM

নেদারল্যান্ডসে ১৫০০ জলবায়ুকর্মী আটক ।।

নেদারল্যান্ডসে ১৫০০ জলবায়ুকর্মী আটক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নেদারল্যান্ডসে দেড় হাজারেরও বেশি জলবায়ুকর্মীকে আটক করেছে পুলিশ। হেগের একটি প্রধান মোটরওয়ে অবরোধ করার পর তাদের আটক করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৭ মে) জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে বিক্ষোভ করছিলেন জলবায়ুকর্মীরা। সেখান থেকে দেড় হাজারেরও বেশি কর্মীকে আটক করা হয়। অবশ্য বেশির ভাগ কর্মীকে পরে ছেড়ে দেয়া হয়। এক্সটিংকশন রেবেলিয়ন নামে একটি সংগঠন এ প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে। এতে বহু জলবায়ুকর্মী যোগ দেন। বিক্ষোভ চলাকালীন তারা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে দ্য হেগের এ১২ মহাসড়কে হাঁটাহাঁটি করছিলেন।

 

পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান থেকে পানিবর্ষণ শুরু করলেও অনেকেই রেইনকোট এবং সাঁতারের পোশাক পরে প্রস্তুত হয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। গ্রেফতার ব্যক্তিদের বেশির ভাগকে ছেড়ে দেয়া হলেও পুলিশ বলছে, ৪০ জনকে বিচারের আওতায় আনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন