
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে দেশটির বেশির ভাগ বিরোধী দল। কারণ, তারা চেয়েছিল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ভবনটির উদ্বোধন করবেন। রোববার (২৮ মে) নয়াদিল্লিতে পূজা-অর্চনা ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নতুন সংসদ ভবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী মোদি নতুন সংসদে যান। এরপর লোকসভার স্পিকার ওম বিরলাকে নিয়ে তিনি পূজায় বসেন। পূজা শেষে ‘সেঙ্গল’ নামের একটি ‘রাজদণ্ডের’ সামনে মাথা নত করেন তিনি।
অধিনাম সিয়ার্সরা সেনগোলটি প্রথমে মোদির হাতে তুলে দেন। এরপর তিনি সেটি স্পিকারের আসনের পাশে রাখেন। নতুন সংসদ ভবনটি তৈরিতে যেসব নির্মাণ শ্রমিক অংশ নিয়েছিলেন তাদের অভিনন্দন জানান মোদি। এর আগে সব ধর্মের প্রতিনিধিরা নিজ নিজ ধর্মের প্রার্থনা করেন।