News71.com
 International
 29 May 23, 01:04 PM
 261           
 0
 29 May 23, 01:04 PM

আমাকে রাজনীতির বাইরে রাখতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না ।। ইমরান

আমাকে রাজনীতির বাইরে রাখতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না ।। ইমরান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশকে ধ্বংস না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার (২৮ মে) দেয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইমরান খান বলেছেন, ‘আমাকে রাজনীতির বাইরে রাখতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না। পাকিস্তানই যাদের জীবন-মরণ তাদের জীবন এখন কঠিন হয়ে উঠেছে।’ ইমরান খান পাকিস্তান সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, যত বেশি সম্ভব আমার দলের নেতা-কর্মীদের নিয়ে যান। তারপরও আগামী ৩ থেকে ৪ সপ্তাহ পর নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করুন।  

 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিজেদের আরও সময় দিন। আপনাদের যদি আরও তিন থেকে চার সপ্তাহ সময় লাগে আমার দলের লোকজনকে ভাগিয়ে নিতে তাও নিন। আপনারা যে গতিতে এগিয়ে যাচ্ছেন আমরা অনেকটাই ভেঙে গেছি, আরও অনেকেই হয়তো দল ভেঙে চলে যাবে। তবে আমার অনুরোধ হলো, তারপরও নির্বাচনের একটি দিন-তারিখ ঘোষণা করুন। কারণ, দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন