
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেলের বিরুদ্ধে ১০০০ কোটি রুপির মানহানি মামলা করেছেন বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এরই মধ্যে প্যাটেলকে মামলার নোটিশও পাঠিয়েছেন তিনি। গত সপ্তাহে (২৬ মে) সরকার ইমরান খানের গোপন মেডিকেল পরীক্ষার রিপোর্ট সাংবাদিকদের সামনে নিয়ে আসেন। গত ৯ মে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে তার এই মেডিক্যাল পরীক্ষা করা হয়। দাবি করা হয়, রিপোর্ট আসার পর তার পায়ে কোনো ফ্র্যাকচার পাওয়া যায়নি।
তবে এই রিপোর্টে তার শরীরে অ্যালকোহল ও ড্রাগের উপস্থিতি পাওয়া গেছে। এদিন সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী প্যাটেল বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনেক বেশি মদ পান করেন। তার পায়ের হাড়ে কোনো ধরনের ফাটল নেই এবং তার মানসিক স্বাস্থ্য স্থিতিশীল নয়।