News71.com
 International
 31 May 23, 11:54 AM
 137           
 0
 31 May 23, 11:54 AM

নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী।।

নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী।।

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। 

 

বুধবার (৩১ মে) নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্প আঘাত হানা ওই অঞ্চলের বেশিরভাগই জনবসতিহীন। নিউজিল্যান্ডের জিওনেট মনিটরিং এজেন্সি জানিয়েছে, বুধবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) নিচে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন