News71.com
 International
 01 Jun 23, 05:57 PM
 130           
 0
 01 Jun 23, 05:57 PM

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ ।। নারীসহ নিহত ৬

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ ।। নারীসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাবের কোট আদ্দুরে একটি ভয়াবহ বিস্ফোরণে নারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। খবর জিও নিউজের। বৃহস্পতিবার (১ জুন) এক বিবৃতি দিয়ে হতাহতের তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

  

পুলিশ জানিয়েছে, নিহত ছয়জনের মধ্যে তিনজনই নারী। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে, সেটির মালিক একটি জাংক-ইয়ার্ডে কাজ করেন। বিস্ফোরণের সময় বর্জ্য পদার্থ ঘাঁটাঘাঁটি করা হচ্ছিল বলে জানা গেছে।তবে ঠিক কি কারণে বিস্ফোরণটি হয়েছে তা জানা যায়নি। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে।  স্থানীয়রা জানিয়েছে, বিস্ফোরণের পর পরই পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন