News71.com
 International
 06 Jun 23, 07:09 PM
 146           
 0
 06 Jun 23, 07:09 PM

পাল্টা আক্রমণ চালানোর জন্য ইউক্রেনের যথেষ্ট অস্ত্র আছে ।। কুলেবা

পাল্টা আক্রমণ চালানোর জন্য ইউক্রেনের যথেষ্ট অস্ত্র আছে ।। কুলেবা

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় পাল্টা আক্রমণ চালানোর জন্য ইউক্রেনের কাছে যথেষ্ট অস্ত্র আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এ ছাড়াও এই অভিযানে বিজয় নিয়ে আসবে বিধায় তারা ন্যাটোয় যোগ দিতে পারবে বলেও জানান তিনি। সোমবার (৫ জুন) রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। কুলেবা বলেন, এই শত্রুতা শেষের মধ্য দিয়ে ইউক্রেন সম্ভবত সামরিক জোটের সদস্যপদ লাভ করতে পারবে।

 

রাশিয়া এখনও ইউক্রেনের ১৮ শতাংশ এলাকা দখল করে আছে। ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের থেকে পাওয়া ট্যাংক, সাঁজোয়া গাড়ি এবং কামান ব্যবহার করে রাশিয়ার কাছ থেকে তাদের দখল করা এলাকা পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবে কুলেবা এখনও জানাননি যে কবে তারা পাল্টা আক্রমণ শুরু করবেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাল্টা আক্রমণ কখন শুরু হবে তা বেশি গুরুত্বপূর্ণ নয়, ‍গুরুত্বপূর্ণ হলো এই আক্রমণে ইউক্রেনের জয় হবে। আর এর মধ্য দিয়ে যুদ্ধ শেষ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন