News71.com
 International
 08 Jun 23, 05:53 PM
 177           
 0
 08 Jun 23, 05:53 PM

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ ।।

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (৭ জুন) দেশটির উত্তরাঞ্চলীয় সার-ই পোল প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সার-ই পোল প্রদেশের সায়াদ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী। 

 

প্রদেশের তালেবান পুলিশের মুখপাত্র দিন মোহাম্মদ নাজারি সড়ক দুর্ঘটনা এবং এর ফলে বহু মানুষ নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নাজারি বলেন, অসাবধানতাবশত গাড়ি চালানোর কারণে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে উপত্যকায় পড়ে যায়। তালেবান কর্মকর্তাদের মতে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১২ জন নারী, নয়জন শিশু এবং চারজন পুরুষ। তারা আলটো থেকে সার-ই পোল প্রদেশের সায়াদ জেলার খাজা ইয়াগানা গ্রামে যাচ্ছিলেন। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন