News71.com
 International
 10 Jun 23, 05:53 PM
 174           
 0
 10 Jun 23, 05:53 PM

সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণ ।। শিশুসহ নিহত ২৭

সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণ ।। শিশুসহ নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার দক্ষিণাঞ্চলে মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। শুক্রবার (৯ জুন) রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোরিওল শহরের কাছে এ বিস্ফোরণ ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসওএনএনএ এ তথ্য জানায়। কোরিওলেই জেলার উপ প্রশাসক আব্দি আহমেদ সাংবাদিকদের বলেছেন, কোরিওলেই শহরের কাছে ভয়াবহ এই ঘটনা ঘটে। শিশুরা মর্টারের অবিস্ফোরিত একটি গোলা নিয়ে খেলছিল। এ সময় একটি গোলা বিস্ফোরিত হয়।

 

অঞ্চলটি আল শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্যবস্তু। ২০০৭ সাল থেকে আন্তর্জাতিকভাবে সমর্থিত সোমালি ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়েছে আসছে তারা। তবে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন