
আন্তর্জাতিক ডেস্কঃইউক্রেনীয় বাহিনী রাশিয়ায় যে পাল্টা অভিযান শুরু করেছিল, রুশ বাহিনী তা ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। তাদের প্রতিরক্ষা ব্যুহ উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। শুক্রবার (৯ জুন) রাশিয়ার সোচি শহরে প্রথমবার ইউক্রেনের পাল্টা হামলা নিয়ে মন্তব্য করতে গিয়ে এসব কথা বলেন পুতিন। তবে পশ্চিমা সমর বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের পাল্টা অভিযান ব্যর্থ হয়েছে- এমনটা এখনই বলা যাচ্ছে না।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে চাওয়ায় গত বছর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মধ্যদিয়ে তা সম্পূর্ণ যুদ্ধে রূপ নেয়। যুদ্ধের কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী বেশ কয়েকটা অঞ্চল দখল করে নেয় রুশ বাহিনী।