
আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগ 'হাস্যকর ও ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন। আদালতে অভিযুক্ত হওয়ার পর প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন ট্রাম্প।শনিবার (১০ জুন) জর্জিয়ায় তার সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সাবেক এই প্রেসিডেন্টের অভিযোগ, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
ট্রাম্প বলেন, ২০২৪ সালের নির্বাচন থেকে দূরে রাখতে তার বিরুদ্ধে প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। জর্জিয়া এবং উত্তর ক্যারোলিনায় রিপাবলিকান দলীয় সমর্থকদের উদ্দেশে ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের সামনে কখনোই নতিস্বীকার করতে প্রস্তুত নন তিনি। ২০২০ সালে মতো ২০২৪-এর নির্বাচনেও বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন তিনি।