News71.com
 International
 12 Jun 23, 10:15 AM
 130           
 0
 12 Jun 23, 10:15 AM

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০ ।।

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  অস্ট্রেলিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১১ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।   পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের হান্টার অঞ্চলের একটি মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি বাস খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলের নিকটবর্তী শহর গ্রেটার কাছ থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ আরও জানিয়েছে, বাসটিতে মোট ৩৯ যাত্রী ছিল। এর মধ্যে ১০ জন নিহত, ১১ জন আহত এবং বাকি ১৮ জন অক্ষত অবস্থায় ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন