News71.com
 International
 12 Jun 23, 06:14 PM
 137           
 0
 12 Jun 23, 06:14 PM

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি আর নেই ।।

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি আর নেই  ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, সোমবার (১২ জুন) মিলানের সান রাফায়েল হাসপাতালে তিনি মারা যান। বারলুসকোনি কিছুদিন ধরে লিউকেমিয়ায় ভুগছিলেন। সম্প্রতি তার ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছিল। গত এপ্রিল মাসে ক্রনিক লিউকোমিয়ায় ফুসফুসের সংক্রমণের জন্য তার চিকিৎসা করা হয়েছিল।

 

বারলুসকোনির মৃত্যুর সংবাদে টুইটারে শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো। তিনি বলেন, বারলুসকোনির মৃত্যু একটি ‘বিশাল শূন্যতা’ তৈরি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন