News71.com
 International
 12 Jun 23, 06:15 PM
 152           
 0
 12 Jun 23, 06:15 PM

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩ ।।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড শহরের একটি বাড়িতে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১১ জুন) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। সোমবার (১২ জুন) বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আনাপোলিসের পুলিশ প্রধান এডওয়ার্ড জ্যাকসন বলেছেন, স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে জরুরি কলে আনাপোলিসের প্যাডিংটন প্লেসের ১০০০ ব্লকের একটি বাড়িতে বন্দুক হামলার খবর পায় পুলিশ।

 

তিনি বলেন, ‘এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন ও তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত তিনজনের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন