
আন্তর্জাতিক ডেস্কঃ তথ্য বণ্টন সেতুতে সাহায্য করার জন্য প্রযুক্তির গণতন্ত্রীকরণ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ জুন) ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে জি-২০ উন্নয়ন মন্ত্রীদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী এ কথা বলেন। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নরেন্দ্র মোদি নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ডিজিটালাইজেশনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রযুক্তি মানুষের ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অংশীদার দেশগুলোর সঙ্গে ভারত নিজস্ব অভিজ্ঞতা ভাগ করতে ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন।
নরেন্দ্র মোদি আরও বলেন, আমি আনন্দিত যে জি-২০ উন্নয়ন এজেন্ডা কাশীতে পৌঁছেছে। তিনি বলেন, গ্লোবাল সাউথের জন্য উন্নয়ন একটি বড় সমস্যা। গ্লোবাল সাউথের দেশগুলো বিশ্বব্যাপী কোভিড মহামারি কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।