
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত হয়েছেন। রোববার (১১ জুন) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (১৩ জুন) রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন বাহিনী অবশ্য এখনও দুর্ঘটনার কারণ প্রকাশ করেনি।মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনার পর আহত ১০ জন সেনা সদস্যকে ওই অঞ্চলের বাইরে ভালো চিকিৎসা সেবা সম্পন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।