News71.com
 International
 13 Jun 23, 11:15 PM
 146           
 0
 13 Jun 23, 11:15 PM

ভারতে কেমিক্যাল বোঝাই ট্রাক বিস্ফোরণ ।। নিহত ৪

ভারতে কেমিক্যাল বোঝাই ট্রাক বিস্ফোরণ ।। নিহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে কেমিক্যাল বোঝাই ট্রাক বিস্ফোরিত হয়ে চারজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৩জুন) পুনে-মুম্বাই হাইওয়েতে এই ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছে, লোনাভালা ও খান্ডালার মাঝামাঝি এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। হাইওয়েতে কেমিক্যাল বোঝাই ট্রাকে আগুন ধরে যায়। সে সময় ওই রাস্তার নীচ দিয়ে ওই চারজন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।আগুনের গোলা তাদের উপর গিয়ে পড়ে। এতে চারজন মোটরসাইকেল চালকই গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে তিনজন মারা যান। এছাড়াও ওই কেমিক্যাল ট্রাকের চালকও দুর্ঘটনায় মারা যান এবং ট্রাকে থাকা আরও দুইজন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন