News71.com
 International
 14 Jun 23, 08:04 PM
 147           
 0
 14 Jun 23, 08:04 PM

ভারতের সঙ্গে ড্রোন বিক্রির বড় ধরনের চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র ।।

ভারতের সঙ্গে ড্রোন বিক্রির বড় ধরনের চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের সময় ক্রমেই ঘনিয়ে আসছে। আর এই সফরকে ঘিরে ভারতের কাছে সশস্ত্র ড্রোন বিক্রির একটি বড় ধরনের চুক্তি করতে চাইছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টির সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, ভারত দীর্ঘদিন ধরেই সশস্ত্র মার্কিন ড্রোন কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছিল। কিন্তু নানা ধরনের কূটনৈতিক জটিলতার কারণে তা আর কেনা হয়ে উঠেনি। মোদির ওয়াশিংটন সফরে এ বিষয়ে চুক্তি হলে, ভারত বছরে ২০০ থেকে ৩০০ কোটি ডলারের সি-গার্ডিয়ান নামের সশস্ত্র ড্রোন কিনতে পারবে যুক্তরাষ্ট্র থেকে।  মার্কিন আলোচকরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে, আগামী ২২ জুন মোদির হোয়াইট হাউস সফরের সময় এ বিষয়ে চুক্তিটি সম্পন্ন হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন