News71.com
 International
 21 Jun 23, 11:52 AM
 152           
 0
 21 Jun 23, 11:52 AM

আলিবাবার নতুন চেয়ারম্যান জোসেফ সাই ।।

আলিবাবার নতুন চেয়ারম্যান জোসেফ সাই ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার ক্লাউড ইউনিটের ব্যবসায় মনোযোগ দিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষাণা দিয়েছেন ড্যানিয়েল ঝাং। মঙ্গলবার (২০ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির বর্তমান এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জোসেফ সাই নেবেন চেয়ারম্যানের দায়িত্ব এবং সিইও হবেন এডি ইয়ংমিং উ।

 

ড্যানিয়েল ঝাং গত ডিসেম্বর থেকে একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে থেকে ভূমিকা পালন করে আসছেন। তিনি আলিবাবার সিইও, চেয়ারম্যান এবং ক্লাউড ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ড্যানিয়েল ঝাং একটি বিবৃতিতে বলেছেন, এটি তার পদত্যাগ করার ‘সঠিক সময়। তবে তিনি আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্স গ্রুপের চেয়ারম্যান এবং সিইও হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে বিবৃতিতে বলা হয়েছে। হ্যাংজুভিত্তিক আলিবাবা চীনের অন্যতম বিশিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠান। ক্লাউড কম্পিউটিং, ই-কমার্স, লজিস্টিকস, মিডিয়া, বিনোদন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ব্যবসা করে আলিবাবা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন