News71.com
 International
 21 Jun 23, 07:27 PM
 138           
 0
 21 Jun 23, 07:27 PM

শি’কে বাইডেনের ‘স্বৈরাচার’ বলা স্পষ্ট উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন ।। বেইজিং

শি’কে বাইডেনের ‘স্বৈরাচার’ বলা স্পষ্ট উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন ।। বেইজিং

আন্তর্জাতিক ডেস্কঃ  চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরাচার বলে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। তারা বলেছে, এর মধ্য দিয়ে জো বাইডেন স্পষ্ট রাজনৈতিক উসকানি দিয়েছেন এবং তার এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের সংবাদে বলা হয়েছে, মাত্র একদিন আগেই বেইজিংয়ে দারুণ সময় কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার সফরে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের বরফ অনেকটাই গলার পথে ছিল। ঠিক সেই সময়ই শি’কে স্বৈরাচার আখ্যা দিলেন বাইডেন।  

 

বুধবার (২১ জুন) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘এটি মৌলিক তথ্য এবং কূটনৈতিক প্রোটোকলের পরিপন্থী। এই মন্তব্য চীনের রাজনৈতিক মর্যাদাকে গুরুতরভাবে লঙ্ঘন করে এবং এটি সরাসরি রাজনৈতিক উস্কানি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন